ছাত্র ইউনিয়নের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকালে পৌর বিপণিস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সংসদের সভাপতি মো. রইসুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজ সংসদের সাধারণ সম্পাদক দ্বিপাল ভট্রাচার্য্য,সাংগঠনিক সম্পাদক পুলক তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিতোষ বর্মন, সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক
সম্পাদক রান্টু দাস, সুনামগঞ্জ শহর সংসদের সাধারণ সম্পাদক ফয়সল, গবেষণা সম্পাদক শেখ ইমন, সদস্য রিজন ও মার্কসবাদী চিন্তাবিদ প্রভাষক এনামুল কবির প্রমুখ।


