স্টাফ রিপোর্টার
‘নিঃস্পৃহতার বৃত্ত ভেঙ্গে জাগো তারুণ্য, মৌলবাদ- সন্ত্রাস- শিক্ষা বাণিজ্য রুখো’ এই চেতনাকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট বিভাগের ২দিন ব্যাপি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় মৌলবীবাজার
পৌরসভা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়, মৌলবীবাজার ছাত্র ইউনিয়নের সভাপতি সুবিনয় রায় শুভ, সাধারণ সম্পাদক পিনাক দেব, সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সরুজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি, হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রণব কুমার দেব, সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের প্রথম অধিবেশনে আলোচনা ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়। এসময় তিনি ছাত্র রাজনীতির গুরুত্ব ও আমাদের করনীয় বিষয়ে ২ ঘন্টা ব্যাপি প্রশিক্ষণ নেন।


