ছাত্র ইউনিয়নের সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তারেক চৌধুরীর সভাপতিত্বে ও পাপ্পু সরকারের পরিচালনায় পাঠচক্রে উপস্থিত ছিলেন জেলা সংসদের সাধারণ সম্পাদক পুলক তালুকদার, শহর সংসদের সভাপতি আসাদমনি।
বক্তারা,  শিক্ষা ছাত্র সমাজের মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে না পারায় আজকের ছাত্রসমাজ ছাত্র আন্দোলন বিমুখী। সমাজে চেতনার দাসত্ব বিরাজমান। সেই চেতনার দাসত্ব থেকে মুক্তি দিয়ে পারে একমাত্র শিক্ষা। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে সমানে শিক্ষা বাণিজ্যে। তাই একমুখী অসাম্প্রদায়িক      
 বৈষম্যহীন শিক্ষার দাবিতে ছাত্রসমাজকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আর সেই সাথে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উপর ছাত্র সমাজের ইতিহাস অর্পিত দায়িত্ব থেকে ছাত্র সমাজের সকল আন্দোলন সংগ্রামে ছাত্র ইউনিয়নকে নেতৃত্ব দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি