স্টাফ রিপোর্টার
জেলা ছাত্র ইউনিয়নের সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের কার্যালয়ে ‘সুনামগঞ্জের ইতিহাস’ বিষয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়।
জেলঅ সংসদের সাধারণ সম্পাদক পুলক তালুকদারের সভাপতিত্বে এবং শহর সংসদের সাংগঠনিক সম্পাদক এমএস সাইফুল’র পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী, শহর সংসদের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, কলেজ সংসদের সাধারণ সম্পাদক আসাদ মনি, সদস্য মনির প্রমুখ।
আলোচকরা বলেন, ইতিহাস ঐতিহ্যে সুনামগঞ্জের সুনাম বিশ্বব্যাপি নন্দিত। এছঅড়াও মুক্তিযুদ্ধ সহ রাজনৈকি অঙ্গনে সুনামগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উল্লেখ্য, আগামী পাঠচক্রের আলোচ্য বিষয় নির্ধারন করা হয়েে ‘বিপ্লবী সূর্যসেন’ স্মরণে।
- ছাতকে অনুকূল চন্দ্রের জন্মোৎসব উপলক্ষে শোভাযাত্রা ও ধর্মসভা
- প্রধানমন্ত্রীর আশ্বাসে নন এমপিওদের অনশন স্থগিত


