ছাত্র ইউনিয়ন শহর সংসদের কমিটি গঠন

‘আমরা বলি সুন্দরবন, রাষ্ট্র বলে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্র ইউনিয়ন শহর সংসদের ২০ তম কাউন্সিল অধিবেশন শহরের জামাইপাড়া অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বিদায়ী সভাপতি শৈলেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফয়সল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সংসদের সভাপতি মো. রইসুজ্জামান।
কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক তারেক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পুলক তালুকদার, সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদ, শহর সংসদ পৌর কলেজ সংসদ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংসদের নেতৃবৃন্দ।
কাউন্সিল অধিবেশন শেষে আসাদ মনিকে সভাপতি ও দুর্যোধন দাসকে সাধারণ সম্পাদক ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি পরিতোষ বর্মন, সহ-সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ সুজিত দাস, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, শিক্ষা ও গবেষণা সম্পাদক গোপী কান্ত দাস, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক লিকসন বর্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজন দাস, সাংস্কৃতিক সম্পাদক রতন বর্মন, ক্রীড়া সম্পাদক রনি পাল, সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক বিন্দু দাশ, সদস্য শেখ ফয়সল আহমদ, খাদিজা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি