ছাত্র ইউনিয়ন শহর সংসদের সম্মেলন-সভাপতি দুর্জয় সম্পাদক পাপ্পু

স্টাফ রিপোর্টার
‘শিক্ষাবাণিজ্য, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকরণ রুখি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ছাত্র ইউনিয়ন শহর সংসদের ২১তম সম্মেলন। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি বিজন সেনরায়।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি অ্যাড. খলিল রহমান, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো. রইসুজ্জামান, জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী।
শহর সংসদের সভাপতি আসাদ মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুর্যোধন দাস দুর্জয়ের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক পুলক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সল আহমদ, কলেজ সংসদের সাংগঠনিক সম্পাদক মলয় কর।
সম্মেলনে বক্তারা একই ধারার বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকরণ বাতিল, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করা এবং সকল পরিবহনে শিক্ষার্থীদর জন্য অর্ধেক ভাড়া চালু করার দাবি জানান।
এরপর একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে মিলিত হয়। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে দুর্যোধন দাস দুর্জয় কে সভাপতি ও পাপ্পু সরকার কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সুজিত কুমার দাস, শামসুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাইদুল রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ গৌতম দাস, দপ্তর সম্পাদক জিতেন দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক মনির হোসেন দুর্জয়, স্কুল ছাত্র সম্পাদক আইরিন জাহান এনি, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পাদক সম্পা তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমিনা বেগম, সাংস্কৃতিক সম্পাদক শচীন পাল, ক্রীড়া সম্পাদক সজীব পাল, সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক সুব্রত বর্মন, সদস্য আসাম মনি, রেজিনা বেগম।