ছাত্র লীগের রক্তদান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ২৪ জন ছাত্রলীগ নেতা-কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন।
বোস্টার ও সিলেট মুজিব জাহান রক্ত কেন্দ্রের সহযোগিতায় এবং জেলা ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার দুপুরে শহরের উকিলপাড়ার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা জেলা ও দায়রা জজ আদালতের পিপি ড. অ্যাড. খায়রুল কবির রুমেন।  
জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক নাজমুল হক কিরনের সভাপতিত্বে রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকার, যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, যুবলীগ নেতা অ্যাড. মাজহারুল ইসলাম, অ্যাড. নূরে আলম সিদ্দিকি উজ্জ্বল, পৌরব আহমদ, মুহিবুর রহমান মুহিব প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র লীগ নেতা ফাহাদ জামান, সাজ্জাদুর রহমান, জাবেদ আহমদ, অপি আহমেদ, সেজুল মিয়া, নাঈম প্রমুখ।