স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে ২১৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ২৭ জন। বর্তমানে ৮৩৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ধর্মপাশা উপজেলার ২ জন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। এছাড়াও সুনামগঞ্জ সদর হাপাতালের আইসোলেসন ওয়ার্ড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। এদের মধ্যে ২ জন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এবং ১ জন দিরাই উপজেলার। মোট সুস্থ হয়েছেন ৫ জন।
শনিবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বতর্দমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৭ জন এবং আইসোলেসনে আছেন ৬০ জন। হোম কোয়ারেন্টিনে থাকা ৪৪০১ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৫৬৮ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৪১৭ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২৩১০ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।
উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।


