জগন্নাথপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

জগন্নাথপুর অফিস
‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলায় ‘ডিজিটাল বাংলাদেশ’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরআগে উপজেলা পরিষদ এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকতার্ সাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকতার্ ডা. মধু সুধন ধর, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ ওসি মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদারসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা সম্মেলন কক্ষে ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মূল অনুষ্ঠান ভার্চুয়ালি সরাসরি বড় পদার্য় প্রদর্শন করা হয়।