জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। তাই কেউ দলের কোন ধরনের পদ পদবী ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন।
বুধবার তাদের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা যুবলীগের সম্মেলনের সময় উপজেলার আশারকান্দি ইউনিয়ন যুবলীগের        কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। কিন্তু কমিটি বিলুপ্তি হওয়ার পরও কেউ কেউ দলের পদ পদবী ব্যবহার করছেন। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ দেয়া হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে কিছু দিনের মধ্যে আশারকান্দি ইউনিয়নের যুবলীগের নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।