জগন্নাথপুরের আ.লীগ নেতা আব্দুল কাদির আর নেই

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির মহাজন ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টায় সিলেটের একটি বেসরকারী  ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যকালে তিনি ৩ পুত্র, ৫ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের মাও. জয়নাল আবেদনী। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সহ¯্রাধিক মানুষ অংশ নেন। পরে গ্রামের পঞ্চায়িতী কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, পৌর আওয়ামী লীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, বাজার বনিক সমিতির সভাপতি আবদার মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক তাজউদ্দিন আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী সালাউদ্দিন আহমদ, বর্তমান সেক্রেটারী মাহবুবুর রহমান ভূইয়া, পৌর কাউন্সিলর সোহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ দপ্তর সম্পাদক মাছুম আহমদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রিপন, যুব লীগ নেতা আজহারুল হক ভূইয়া শিশু, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান, আকমল হোসেন, জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা মুরাদ আহমদ, সাফরোজ ইসলাম, আব্দুল মুকিত প্রমুখ।