জগন্নাথপুরের ইউএনও’র বিদায় সংবর্ধনা

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর  উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস ও শিক্ষকদের যৌথ উদ্যোগে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীন, রাহুল আমীন ও অনন্ত পালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়াও বক্তব্য    রাখেন সিলেট পিটিআই এর সহ-সুপার একে এম ইব্রাহিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, শিক্ষক প্রতিনিধি রমেন্দ্র কুমার গোপ, রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশী কান্ত রায়, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিপ ভট্রাচার্য্য, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন,জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, পশ্চিমভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, ভবানীপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন।