জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম কে সংবর্ধনা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সংবর্ধিত অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ কুমার চক্রবর্তী প্রমু।
সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের গত দুই বছর দায়িত্ব পালনে ভূয়সী প্রশংসা করেন।
সংবর্ধনা সভায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম দায়িত্ব পালনে সর্বমহলের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।