জগন্নাথপুরের নয়াবন্দর বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বুধবার ওই বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় জনতা হোটেল নামের একটি রেস্তুরা মালিককে ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জগন্নাথপুর         
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ জানান, অস্বাস্থ্য পরিবেশে খাবার পরিবেশ করায় ও মূল্য তালিকা সাঁটানো না থাকায় জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।