জগন্নাথপুরের প্রবীণ মাস্টার সাব আর নেই

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদের সাবেক মোতোয়াল্লী জগন্নাথপুর পৌরশহরের ৬ নং ওর্য়াডের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার বাসিন্দা রহিছ উদ্দিন মাস্টার বৃহস্পতিবার রাত ৮টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি এলাকার ছোট বড় সবাই কাছে    
‘মাস্টার সাব’ নামে পরিচিত।  
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি লন্ডন প্রবাসী জাপা নেতা সাবেক কৃতী ফুটবলার জুবায়ের আহমদ হামজার বাবা।
শুক্রবার বেলা দুই ঘটিকায় পৌরশহরের ইকড়ছই হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে জগন্নাথপুরের সর্বজন শ্রদ্ধেয় শতবর্ষী রহিছ উদ্দিন ‘মাস্টার সাব’ এর নামাজে জানাজায় মানুষের ঢল নামে।  
এতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ  সর্বশ্রেণির সহ¯্রাধিক জনসাধারণ অংশ নেন। এর পূর্বে সাবেক পৌর কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনুর পরিচালনায় মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন জগন্নাথপুরের প্রবীণ ব্যক্তিত্ব শিক্ষানুরাগী সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন, জেলা বিএনপির নেতা এডভোকেট সৈয়দ মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মরহুমের মেজো ছেলে সুফি মিয়া, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন।  
বক্তারা বলেন, প্রবীণ শিক্ষক রহিছ উদ্দিন জগন্নাথপুরের শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষাসহ আর্থসামাজিক কর্মকান্ডে নিজেকে সক্রিয়ভাবে নিয়োজিত রেখেছিলেন। তিনি শিক্ষা বিস্তারের পাশাপাশি সালিশী বিচারে একজন ন্যায় বিচারক ছিলেন। বক্তারা মরহুমের বিদেহী আত্মার  মাফফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পরে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা তাঁর নিজ গ্রামের বাড়ি হিজলা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  
প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুরের প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, দৈনিক সিলেটের ডাক’র ষ্টাফ রির্পোটার এনামুল হক রেনু, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, ওয়েব মাষ্টার অরূপ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ, স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, সমাজসেবক দেলোয়ার হোসাইন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, মাওলানা আজমল হোসেন জামী, সাংবাদিক গোবিন্দ দেব, আজহারুল হক ভূইয়া, সমাজ কর্মী কবির আহমদ, রুহেল মিয়াসহ দেশে বিদেশে অবস্থানরত মরহুমের ছাত্র ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।