জগন্নাথপুরের প্রবীণ শিক্ষক আব্দুর রহিম আর নেই

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. জিয়াউর রহিম শাহিনের পিতা আব্দুর রহিম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। সোমবার বেলা সাড়ে তিন টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। শুক্রবার রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে রবিবার রাতে তাকে      
নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সপ্তাহখানেক আগে তার ব্রেইন স্ট্রোক হয়েছিল।  
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন জানিয়েছেন।  
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জগন্নাথপুরের প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জেলা বিএনপি নেতা অ্যাড. সৈয়দ মল্লিক মঈন উদ্দিন সোহেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর মেয়র আব্দুল মনাফ, সাবেক মেয়র আক্তার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, সাধারণ সম্পাদক কবির আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন, পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবদল নেতা আব্দুল হাসিম ডালিম, এমএম সোহেল, উপজেলা ছাত্রদল নেতা জাহেদ হোসেন, রুহেল হোসেন, জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ।  
মরহুম আব্দুর রহিম মাষ্টার শিক্ষকতার পাশাপাশি এলাকার শিক্ষা উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন। তিনি ১৫ বছর জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।