Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জগন্নাথপুরের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের পক্ষে মতামত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জগন্নাথপুরের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের পক্ষে মতামত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করার পক্ষে মতামত এসেছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। এই উপজেলায় বিদ্রোহী প্রার্থীরা হলেন,পাটলী ইউনিয়নে সিরাজুল হক, আব্দুল হাই আজাদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে আরশ মিয়া, শহিদুল ইসলাম বকুল, আব্দুল মোমিন, রানীগঞ্জ ইউনিয়নে শহিদুল ইসলাম, ছালিক মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে মকসুদ কোরেশি, আজহারুল ইসলাম,আশারকান্দি ইউনিয়নে আইয়ূব খান ও জমিরুল হক।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন বলেন, কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলার সাত ইউনিয়নে দলের ৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের পক্ষে মতামত এসেছে। আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শ করে গঠনতন্ত্র মোতাবেক শীঘ্রই পদক্ষেপ নেব।