জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়নে সাবিনার প্রচারণা

জগন্নাথপুর অফিস
জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী সাবিনা সুলতানা হালিমা জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিয়ম সভা করেছেন। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিনিধির সঙ্গে মনবিনিময় সভায় মিলিত হন।
আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহ আবু ইমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রার্থী সাবিনা সুলতানা হালিমা, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক, ইউপি সদস্য সম্পাদক জাকির হোসেন, আব্দুস সামাদ, শাহ সানু মিয়া, গোলাম মোস্তফা আলাল, মহিলা সদস্য আফিয়া খানম সেলিনা খাতুন।
এর পূর্বে তিনি সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। ইউনিয়নের চেয়ারম্যান  তৈয়ব কামালীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রার্থী সাবিনা সুলতানা হালিমা, সিলেট মহানগর আওয়ামী লীগের যগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক, ইউপি সদস্য সৈয়দ জুয়েল মিয়া, সৈয়দ এমদাদ মিয়া,  সৈয়দ লিলু মিয়া, দুদু মিয়া, শামসুদ্দিন কামালী, ফজলুর রহমান, মহিলা সদস্য রুফিয়া বেগম রহিমা বেগম, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।