Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জগন্নাথপুরের ব্যবসায়ীর প্রাণ কেড়ে নিল ঘাতক বাস – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জগন্নাথপুরের ব্যবসায়ীর প্রাণ কেড়ে নিল ঘাতক বাস

জগন্নাথপুর অফিস
এক সপ্তাহ ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন জগন্নাথপুরের প্রিয়মুখ তরুণ ব্যবসায়ী ক্রিকেটার পৌর শহরের বাসুদেববাড়ী আবাসিক এলাকায় বাসিন্দা জগন্নাথপুর বাজারের আসিদ উল্যাহ মার্কেটের র্স্পোটস এন্ড ফ্যাশন ওয়ার্ল্ডের অন্যতম কর্ণধার ধনঞ্জয় দাস ধনু (৩০)।
শুক্রবার বিকেলে রাজধানীর অ্যাপেলো হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শেষ   নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় ধনু। শনিবার দুপরে জগন্নাথপুর মহাশশ্মানঘাটে তার শেষ কৃতানুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। শুক্রবার বিকেলে তার মৃত্যু সংবাদ জগন্নাথপুরে এসে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। পরিবারের লোকজন জানান, গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ধনঞ্জয় দাশ ধনু নিজ মোটরসাইকেল যোগে শশ্বুরবাড়ি সুনামগঞ্জের উদ্যেশে রওয়ানা হলে পাগলা পয়েন্ট থেকে সুনামগঞ্জ জেলা শহরের রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহন হন। পথচারীরা তাকে চিনতে পেরে মূমুর্ষূ অবস্থায় প্রথমে কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেলে তাকে সিলেটের মাউন্ট এ্যাডোরা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মৃত্যুর কাছে পরাজিত হয়ে তাকে চলে যেতে হয় না ফেরার দেশে। এদিকে ধনুর অকাল মৃত্যুতে জগন্নাথপুর বাজারের ফ্যাশন ব্যবসায়ীরা আজ রবিবার আধাবেলা দোকান বন্ধ রেখে শোক কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান,উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পৌর মেয়র আব্দুল মনাফ ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর  রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আবদার হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের সভাপতি  তফুজ্জল হক সুমন ও সাধারণ সম্পাদক আবু হেনা রণি।