জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইনিভার্সাল ফ্রেন্ডস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব।
সংগঠনের সভাপতি ইসলাম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসি আহমেদ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা
পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, সাংবাদিক অমিত দেব, ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্ঠা সদস্য মুক্তার মিয়া, ডা. ছদরুল ইসলাম, সালেহ আহমদ, রাজীব তালুকদার, ফখরুল ইসলাম শান্ত, সমাজসেবী শাহীন তালুকদার, কবি জামাল শহীদ, ফ্রেন্ডস ক্লাব সদস্য সুজন আহমদ, আলফু মিয়া, বদরুল ইসলাম রনি রাজ, নুরুল ইসলাম, মাছুম আহমেদ, রুবেল আহমদ, জুনায়েদ মিয়া, মিঠুন রায়, আবু সাঈদ, বিনয় চক্রবর্তী, মো. আলী প্রমুখ।
ঘোষিত কমিটিতে যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম,কে সভাপতি সৌদি আরব প্রবাসী কাসেম আলীকে সাধারণ সম্পাদক তুরস্ক প্রবাসী আজিজুল ইসলাম রাহুলকে সাংগঠনিক সম্পাদক ও মালেশিয়া প্রবাসী মাহমুদুল হাসানকে অর্থ সম্পাদক করা হয়।


