জগন্নাথপুর প্রতিনিধি
জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের রায়ে নির্বাচন স্থগিতাদেশ দেয়া হয়। আগামী ২৮ মে রানীগঞ্জ ইউনিয়নসহ উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও রানীগঞ্জ ইউনিয়নে সীমানা সংক্রান্ত আদালতের একটি মামলা থাকায় ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।
রানীগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মজলুল হক বলেন, শুনেছি নির্বাচন স্থগিত হয়েছে। আমি নির্বাচনী প্রচারনায় রয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিয়ে জানাব। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান সমন্বয়ক জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, হাইকোর্টের একজন আইনজীবি মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন। এখনো আদেশের কপি পাওয়া যায়নি।


