জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঔষধি গাছ রোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন আনুষ্ঠানিকভাবে এই কর্মসুচীর উদ্বোধন করেন।
এ সময় রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম রানা, শাহজালাল সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও.া শাহিদুর রহমান, কুবাজপুর কাওমি মাদ্রাসার প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, কুবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলেন্দু দাস তালুকদার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকিত মিয়া, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিলাদ মিয়া, আওয়ামীলীগ নেতা গ্রামের প্রবীণ মুরুব্বি আনফর আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- ছাতকে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা
- সাংবাদিক বিন্দু তালুকদার শ্রেষ্ঠ প্রতিবেদনের পুরস্কার পেলেন


