জগন্নাথপুরের সেই দুই প্রকল্পের কাজ বন্ধ

জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধের দুটি প্রকল্প অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত করার পর গতকাল দুইটি প্রকল্পের কাজ বন্ধ করে দিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ারকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী
প্রকৌশলী হাসান গাজী। আগামী তিনদিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নিকট তদন্ত কমিটি প্রতিদেবন দাখিল করবে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী হাসান গাজী বলেন, আপাতত ২১ ও ২২ নং প্রকল্পের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
জগন্নাথপুর নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর নেতৃত্বে প্রশাসনের পাঁচটি দল জগন্নাথপুরের হাওরের ফসল রক্ষা বাঁধের ৪৫ টি প্রকল্প সরেজমিনে পরিদর্শন শেষে ওই দিন সন্ধ্যায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামেকে অপ্রয়োজনীয় উল্লেখ করেন।