জগন্নাথপুরে অগ্নিকান্ডে পুড়েছে ঘর

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামে ওমান প্রবাসির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসতবাড়ির ৭টি কক্ষ পুড়ে গেছে।  
এলাকাবাসী জানান, রবিবার বিকেল ৫টার দিকে  উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের ওমান প্রবাসি খালিক মিয়ার বসতবাড়িতে অগ্নিকান্ডের        
ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে বসত ঘরের ৭টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। এলাকাবাসী ধারণা করেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্থ  পরিবারের লোকজন জানান, আগুনে ৭টি ঘর, পাসর্পোট, ভিসাসহ আসবাসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।   
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।