জগন্নাথপুরে অটোরিকশা জ্বালিয়েছে দুর্বৃত্তরা

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে দূর্বৃত্তরা একটি অটোরিকশা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে।  
জানা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের মুরাদাবাদ গ্রামের অটোরিকশা চালক আনোয়ার হোসেন আনা মিয়ার নিজ মালিকানাধীন একটি অটোরিকশা (যার নং সুনামগঞ্জ ১১-১৪৩২) কে বা কারা রাতের আঁধারে জ্বালিয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্তের শিকার আনোয়ার হোসেন জানান, রাত ১২ টায় দিকে আমি গাড়িটি আমার বসতভিটার রেখে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ি। হঠাৎ আগুনের শিখা দেখে ঘুম থেকে উঠে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালাই।       
ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি এ বিষয়ে শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।