জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গতকাল রবিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম।
জানা যায়, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম গাফিলতি, সরকারি অনুমতি ছাড়া বিদেশ গমনসহ অনিয়মের অভিযোগে গত ২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইখতিয়ার আহমদের সাক্ষরিত পত্রে ইউপি চেয়ারম্যানকে সাময়িকভারে বরখাস্ত করা হয়। এবিষয়টি অবহিত করে জগন্নাথপুরের ইউএনও’ এবং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে (সাময়িকভাবে বরখাস্তকৃত) পত্র দেয়া হয়েছে।
এব্যাপারে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) আরশ মিয়া জানান, এধরনের কোন পত্র পাইনি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, সাময়িকভাবে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান পরিষদের আর্থিক কোন লেনদেন করতে পারবেন না।
- শিমুলবাঁক ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন
- সহকারী শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ- দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয়


