জগন্নাথপুরে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন

গুরুপদ আচার্য্য
জগন্নাথপুর সদরের শ্রী চৈতন্য সংঘ ও কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের আয়োজনে আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার উৎসবের শুভারম্ভ ও অধিবাস কীর্ত্তন। এছাড়াও অনুষ্ঠিত হবে পাঠ কীর্ত্তন ও ধর্মীয় আলোচনা সভা।
১৫ ডিসেম্বর শুক্রবার লীলামৃত বিতরণ করবেন নিশিকান্ত তালুকদার, বিদ্যুৎ দাস, লিপি রানী দাস, রাজন দাস। ১৫ ডিসেম্বর শনিবার সকালে উৎসবের পূর্ণা ও দধিভান্ড ভঞ্জন।