জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর জনকল্যাণ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে করোনায় দুর্গত মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ট্রাষ্টের সদস্য হাফেজ শফিকুল হক’র সভাপতিত্বে ও ট্রাস্টের সদস্য অরকান আহমদের পরিচালনায় ‘কোভিড-১৯ -এ আর্থিক সহায়তা প্রদান’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সদস্য সাহাব উদ্দিন।
সভায় বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবিবুল বারী আয়হান, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন, আনিসুর রহমান বাবর, কবির উদ্দিন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রবীন ব্যক্তি নজরুল ইসলাম হীরা, আব্দুল আজিজ, মঞ্জুর আহমদ পাখি, আবদাল মিয়া, আলখাব আলী, সাদেকুর রহমান, প্রভাষক আব্দুর রউফ, সমাজ কর্মী জিল্লুর রহমান, শাহেদ আহমদ, শামিনুর রহমান, সোহেল আমিন, কামাল হোসেন, সিজিল মিয়া, শিবলী মিয়া, আফু মিয়া, মিনার আলী, মাওলানা আলী হোসেন, জাহাঙ্গীর আলম, মামুন আহমদ, শাহ রুহেল, আফরোজ মিয়া, আবুল কালাম বাবলু, জুমেন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর হবিবপুর এলাকার তরুণদের সমন্বয়ে ‘একতা, সমতা, সততা, ও সহযোগি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিবপুর জনকল্যাণ ট্রাস্ট ইউকে নামের এই চ্যারেটি গঠন করা হয়। অনেক দিন ধরে এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের কল্যাণে সহায়তা করে আসছে এই চ্যারেটি। এবার আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে করোনাভাইরাসের কঠিন পরিস্থিতিকালে এলাকার দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা করেছেন। এটি সত্যিই প্রসংশার দাবি রাখে। সংগঠনটি সততা আর নিষ্ঠার সঙ্গে আগামীতেও এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে বক্তারা এই প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে হবিবপুরের ৬ পাড়ার ৬ প্রতিনিধির নিকট মোট ১৩ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। এ সহাতার মধ্যে ৮শত’ পরিবার কে ১ হাজার ৫শত টাকা দেয়া হয়েছে। এছাড়া সম্মানি হিসেবে এলাকার হাফেজ, ইমাম ও এলাকার প্রতিবন্ধিদের নগদ অর্থ প্রদান করা হয়েছে।
- নৌকা ডুবিতে নিখোঁজ চা বিক্রেতার লাশ ১২ ঘন্টার পর উদ্ধার
- ব্রিটিশ বিজ্ঞানীদের নতুন উদ্ভাবন, কুড়ি মিনিটে পাওয়া যাবে করোনা ভাইরাসের এন্টিবডি পরীক্ষার ফল


