জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে অস্ত্র মামলার আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত আব্দুল বারির ছেলে শেখ সালিক মিয়া (৪৫), পৌর এলাকার হবিবপুরেরর আবারক উল্লার ছেলে সাজিদুর রহমান (৪৫) ও সাচাহানী গ্রামের মৃত এলাইছ মির্য়া ছেলে রুবেল আহমদ (২৫)।
থানা পুলিশ জানায়, গত রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে অস্ত্র মামলার আসামী শেখ সালিক মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। অপরদিকে ওই দিন রাতে থানা পুলিশের পৃথক অভিযানে কেশবপুর বাজার থেকে ৪ লিটার দেশীয় মদসহ রুবেল মিয়া ও সাজিদুর রহমান কে আটক করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।


