জগন্নাথপুরে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌরশহরের ভবেরবাজারে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ২ টায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, সদস্য সবুজ কান্তি দাস, অ্যাড. কল্লোল তালুকদার চপল, চেম্বার অফ কর্মাস এর সহ-সভাপতি সজিব রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল জব্বার, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান শেরিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব ভূইয়া, ফজরুল ইসলাম, বিভাস দে, দেলোয়ার হোসাইন, ছালেহ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, বকুল গোপ, হুমায়ুন কবীর, প্রচার সম্পাদক আজহারুল হক ভূইয়া শিশু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, কোষাধ্যক্ষ মহিউদ্দিন মহি, সহ সম্পাদক জাবেদ তালুকদার, আবদুল লতিফ, উপজেলা যুবলীগ নেতা রমজান আলী ছানা, বাদশা মিয়া, আনহার মিয়া, জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, আকমল হোসেন, সৈয়দ জিতু মিয়া, বাবু চৌধুরী, রাসেল আহমদ, শায়েক খান, উপজেলা ছাত্রলীগ নেতা রুমেন আহমদ, নাসির আহমদ, আবদুল মুকিতসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।