জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা দলীয় অফিসে দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়ের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়াম ীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম মশাহিদ, সৈয়দ সাব্বির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছ মিয়া,মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আব্দুল তাহিদ প্রমুখ ।


