জগন্নাথপুরে আওয়ামী লীগের আলোচনা সভা

জগন্নাথপুর অফিস
জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিতে যে  ভিশন শুরু করেছে, তা বাস্তবায়নে সবাইকে সজাগ থাকতে হবে। একটি কুচক্রি মহল দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা শুরু করে দিয়েছে। এসব অপতৎপরতা বন্ধ করতে হবে।’ তিনি বলেন,      ‘বেগম ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুর পাশে থেকে দেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলন সংগ্রামে বাঙালি জাতিকে সহযোগিতা করে গেছেন। তাই তাঁর ঋণ শোধ হবার নয়। তাই বাঙালি জাতির ইতিহাসে তিনি অমলিন হয়ে থাকবেন।’ তিনি সোমবার বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত রায়, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ।