জগন্নাথপুরে আগুনে পুড়লো ৫টি দোকানঘর

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার হাসপাতাল পয়েন্টে অগ্নিকা-ে ৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোররাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল পয়েন্ট এলাকার ব্যবসায়ীরা জানান, গত ভোররাতে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন চিৎকারে আশপাশ লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ৫টি দোকান পুড়ে চাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো তামিম ভেরাইটিজ স্টোর, তুহিন ভেরাইটিজ স্টোর, সালাম ভেরাইটিজ স্টোর, রতন হেয়ার ড্রেসার, সাহাদাত আলীর ফলের দোকান। দোকান মালিকদের দাবি আগুনে কমপক্ষে তাদের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকা-ের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন ইনচার্জ আলমগীর হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ততক্ষণে ৫টি দোকান পুড়ে গেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।