জগন্নাথপুরে আঞ্জুমানে আল ইসলাহ’র নতুন কমিটি

জগন্নাথপুর অফিস
আঞ্জমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে আঞ্জুমানে আল ইসলাহ উপজেলা শাখার সভাপতি মাও. আজমুল হোসেন জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. মহিউদ্দিন  ইমরানের পরিচালনায় সভার বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য অধ্যক্ষ মাও. ছমির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাও. মইনুল ইসলাম পারভেজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্জমানে   আল ইসলাহ’র সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাও. আব্দুল করিম ফারুকী, যুগ্ম সম্পাদক মাও. তাজুল ইসলাম আলফাজ, সাংগঠনিক সম্পাদক মাও. মোস্তাক আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ নেতা মাও. আবু আইয়ুব আনসারী, নুরুল হক, নুর আহমদ, মফিজুর রহমান, আমিরুল ইসলাম, তাজুল ইসলাম, ক্বারী শওকত আলী, আব্দুল গনি সোহাগ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি মাও. আজমল হোসেন জামীকে সভাপতি ও মাও. নুর আহমদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট আঞ্জুমানে আল ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। পরে মাও. নুরুল হককে সভাপতি ও হাফিজ আনোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়।