জগন্নাথপুর অফিস
জেলার একমাত্র চারুকলা কেন্দ্র জগন্নাথপুর আর্ট স্কুল পরির্দশন করেছেন বৃটেনের তিন এমপি। শুক্রবার দুপুর ১২টায় বৃটেনের এমপি লুসি পাওয়েল, এমপি সাবাদ মাহমুদ ও জেফ স্মিথসহ ১২ সদস্যের একটি প্রতিনিধি দল জগন্নাথপুর আর্টস্কুল পরির্দশন করেন।
এ উপলক্ষে জগন্নাথপুর আর্ট স্কুলের সাবেক শিক্ষক বৃটেনের কেনসাইট ও টেম্স লাইট লেবার ফেন্ডস’র ট্রেজারার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটম’র যুক্তরাজ্য প্রতিনিধি আমিনুল হক ওয়েছের পরিচালনায় এবং স্কুলের অধ্যক্ষ প্রণব বণিকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ব্রিটিশ এমপি লুসি পাওয়েল, সাবানা মাহমুদ, জেফ স্মিথ, কাউন্সিলর লুৎফুর রহমান, এমবিই রাজা মিয়া, মঈনুল আমিন বুলবুল, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ।
এসময় ব্রিটিশ কাউন্সিলর আবিদ সোহান, বাতেস শেখ, আলী ইলিয়াস, এমবিই মনসর আলী, মঈনুল আমিন বুলবুল, গ্রেটার মানচেষ্টার এসিসোয়েশনের চারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সুয়াবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, স্থানীয়
ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথিবৃন্দ জগন্নাথপুর আর্ট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন। এর পূর্বে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন আর্টস্কুলের শিক্ষার্থীরা।
পরির্দশকালে ব্রিটিশ এমপি, লুসি পাওয়েল বলেন, ‘এই প্রথম বাংলাদেশে এসেছি। বাংলাদেশ অপার সম্ভাবনাময় একটি দেশ। এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ।’ তিনি বলেন, আমি অভিভূত হয়েছে ছোট ছোট শিশুদের তুলিতে ফুটিয়ে তোলা বাংলাদেশের চিত্র দেখে। আমি বিশ্বাস করি বাংলাদেশ এক দিন বিশ্বপ্রতিযোগিতায় সুনাম বয়ে আনবে।
- বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- চ্যাম্পিয়ন হুসেন বখত ও ফরিদা বখত প্রাথমিক বিদ্যালয়
- রাধারমণের প্রয়াণ দিবস পালন


