Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জগন্নাথপুরে আ.লীগের সম্মেলন আজ/ পদ প্রত্যাশীদের দৌঁড়ঝাঁপ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জগন্নাথপুরে আ.লীগের সম্মেলন আজ/ পদ প্রত্যাশীদের দৌঁড়ঝাঁপ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ। সকাল ১০টায় উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. মুসফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খাঁন। উদ্বোধক থাকছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এই সম্মেলন কে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। বিল-বোর্ড, ব্যানার ও পোষ্টারে ছেয়ে গেছে উপজেলা সদর। অতিথিদের শুভেচ্ছা জানিয়ে শতাধিক তোরণ নিমার্ণ করা হয়েছে।
পাশাপাশি পদপদবী প্রত্যাশীদের দৌড়ঝাপ শুরু হয়েছে।
দলীয় নেতাকর্মীরা জানান, ২০১৪ সালের ২১ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে আকমল হোসেন সভাপতি ও রেজাউল করিম রিজু কে সাধারণ সম্পাদক করা হয়। দুই বছর পর ২০১৬ সালে ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর একধিকবার সম্মেলনের দিনক্ষণ ঠিক হলেও দলীয় কোন্দলসহ নানা করণে সম্মেল হয়নি। সর্বশেষ গত মে মাসে সম্মেলন হওয়ার সিদ্ধান্ত হয়। ওই সময় বন্যা পরিস্থিতির কারণে ফের স্থগিত হয়ে যায় সম্মেলন।
সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এরমধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি আকমল হোসেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান সহ সভাপতি আনহার মিয়া, সিরাজুল হক, সাবেক সহসভাপতি হারুন রাশীদ ও সদস্য আকমল খান।
সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমেদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মীরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরিন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধরের নাম আলোচনায় রয়েছে।
দীর্ঘদিন ধরে দুই ধারায় বিভক্ত জগন্নাথপুরের আওয়ামী লীগ। একাংশ স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সমর্থক হিসাবে পরিচিত এবং অপরাংশ সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন অনুসারী হিসাবে পরিচিত।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু
জানালেন, সম্মেলন সফলভাবে করতে সকল আয়োজন সম্পন্ন করেছেন তারা।