জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের উদ্যোগে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা দুই ঘটিকায় রানীগঞ্জ বাজারে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ জামান মুক্তার মিয়ার সভাপতিত্বে ও নেতা শাহিন তালুকদার এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আকমল হোসেনের যৌথ পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর মেয়র আব্দুল মনাফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বিরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর কাদির, পৌর আওয়ামী লীগ নেতা হাজী হারুন মিয়া, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জাহির আলী, আওয়ামী লীগ নেতা বশির মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ ডন, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দেকুর রহমান, উপজেলা যুব লীগ নেতা সাদেকুর রহমান সাদ, জামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আবু তাহের, জহুর মিয়া, সেলিম মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা আহবায়ক মকসুদ আহমদ, শাহ শাহিন মিয়া, হরুপ মিয়া, আক্তার হোসেন, ছাত্রলীগ নেতা শাহিন মিয়া, সুমন, হাসানুর রহমান হাসান, ফাহিম আহমদ প্রমুখ।
- জগন্নাথপুরে সেবা কেন্দ্র স্থাপনের নির্দেশ দিলেন অতিরিক্ত ডিআইজি
- ছাতকে অটিজম শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ


