জগন্নাথপুরে ইয়াবাসহ বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর পৌর শহরে চিলাউড়া পয়েন্টে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের বিশেষ অভিযানে ১৯০ পিস ইয়াবা সহ সজিব মিয়া (১৯)  নামের এক ইয়াবা বিক্রেতাকে আটক করা হয়েছে। সে জগন্নাথপুর পৌরসভার       ৯ নং ওয়ার্ডের পশ্চিম ভবানিপুরের তাজউদ্দিন’র ছেলে।
জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরীর নেতৃত্বে ও জেলা পুলিশের সহযোগিতায় একটি টিম গঠন রবিবার গভীর রাতে জগন্নাথপুর পৌরশহরে চিলাউড়া পয়েন্টে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে ইয়াবাসহ সজিব মিয়াকে আটক করা হয়। আটককৃত ইয়াবার বাজার মূল্য ৯৫ হাজার টাকা।
এসময় অভিযানে অংশ নেন বিভগীয় এএসআই রবি উল্লাহ, সিপাই কিংকর কুমার রায়, সোহবার হোসেন  চৌধুরী, জেলা পুলিশ লাইনের এএসআই মওদুদ আহমদসহ কয়েকজন পুলিশ সদস্য।
জেলা মাদদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।