জগন্নাথপুরে ঈদ সামগ্রী বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া গ্রাম দারিদ্র বিমোচন কমিটির উদ্যোগে মঙ্গলবার সাঙ্গীয়ারগাঁও গ্রামে দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  এ উপলক্ষে দারিদ্র বিমোচন কমিটির সভাপতি নিজামউদ্দিনের সভাপতিত্বে ও ব্র্যাক কলকলিয়া শাখার অতিদরিদ্র কর্মসূচির সিনিয়র শাখা ব্যবস্থাপক আবদুল মান্নানের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন  স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিম চেয়ারম্যান। অন্যদের  মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল হক, ইউনিয়ন  
পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, ইউপি সদস্য তারা মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।  সভা শেষে ১২৫ টি দরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, ও দুধ বিতরণ করা হয়েছে।