জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান
সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, প্রবাসি আওয়ামী লীগ নেতা আকমল খান, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমুখ।


