জগন্নাথপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যাগে কলকলিয়া ইউনিয়নের ২টি আশ্রয় কেন্দ্র্র ও ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ত্রাণ সামগ্রী তুলে দেন। এসময় কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জানান, উপজেলা পরিষদের অর্থায়নে আমরা বন্যা কবলিত মানুষের মধ্যে চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করছি। যার ধারাবাহিকতায় রবিবার বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।