জগন্নাথপুরে একদিনে সর্ব্বোচ আক্রান্ত ১৩ জন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর একদিনে ১৩ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। গত রবিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে পৌরসভার জগন্নাথপুর বায়ুবেগ বাড়ী এলাকায় ৩ জন, বটেরতল এলাকায় ৪ জন, কামাল কমিউনিটি সেন্টার এলাকায় ২ জন, ভবানীপুর এলাকায় ১ জন, সৈয়দপুরে ২ জন, মিরপুর ১ জন এবং রানীগঞ্জ ইউনিয়নে ১ জন। এনিয়ে জগন্নাথপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৪৯ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়িতে আছেন। এসব তথ্য স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র নিশ্চিত করেছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর নতুন আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন।