জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশ ওয়ারেন্টভূক্ত একাধিক মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। তাকে সোমবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র আব্দুল হেকিম কে ওই গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল জানান, গ্রেফতাকৃত আব্দুল হেকিমের বিরুদ্ধে থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে চিহ্নিত একজন চোর হিসেবে এলাকার পরিচিত। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
- ৭নং ওয়ার্ডে সদস্য প্রার্থী আসাদের মতবিনিময়
- দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের ১৩টি হাসপাতাল পেল ১৪টি অ্যাম্বুলেন্স

