জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে তাঁর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অগ্রসরমান রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলাকে এগিয়ে নিতে হবে। তিনি আওয়ামীলীগ নেতাকর্মীদের শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে ঈমানী শক্তিকে মজবুত করে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যারা আওয়ামীলীগের নাম ব্যবহার করে শেখ হাসিনার নির্দেশ মানে না তাঁরা আর যাই হোক আওয়ামীলীগার হতে পারে না। মন্ত্রী গতকাল শনিবার জগন্নাথপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সকালে মন্ত্রী উপজেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শিশু কিশোর মেধাবৃত্তি বিতরণী সভায় যোগ দেন। আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেধা বৃত্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা
পরিষদ সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্টাচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে ২০২জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সনদপত্র ও নগদ ১৫০০টাকা করে প্রদান করা হয়। মন্ত্রী এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতল ভবনের উদ্বোধন করেন। এছাড়াও কলকলিয়াতে মুক্তিযোদ্ধা পাঠাগার ও লাইব্রেরী উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। নুরুল হক এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান প্রমুখ। বিকেলে মন্ত্রী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত কর্মীসভায় যোগ দেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,কাউন্সিলর দিলোয়ার হোসেন,সেক্রেটারী আবুল হোসেন লালন,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,সেক্রেটারী রুমেন আহমদ,সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।


