জগন্নাথপুরে এসআই রাজিব আহমদসহ আরও তিনজন করোনা শনাক্ত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানার এসআইসহ আরও তিনজন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জগন্নাথপুরে মোট আক্রান্ত হলেন ১১৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশন দেন।
আক্রান্তরা হলেন, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহমদ এবং অপর দুজন পৌরশহরের বাসুদেব বাড়ী এলাকার বাসিন্দা।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে সোমবার রাতে আক্রান্তদের রিপোর্ট পজেটিভ আসে। তাদের কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।