জগন্নাথপুরে এসএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে  সোমবার বিকেলে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ হাজের আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক হারুন-অর-রশিদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রীরামসী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক      
যুক্তরাজ্য প্রবাসি আবদাল মিয়া, শেবুল মিয়া, স্কুল এন্ড কলেজে পরিচালনা কমিটির সদস্য আজাদুল ইসলাম, ইউপি সদস্য শাহাবুদ্দিন, আলকাছুর রহমান আকন্দ, দ্বাদশ শ্রেণীর ছাত্রী হাফছা বেগম, একাদশ শ্রেণীর ছাত্র জুয়েল আহমদ, এসএসসি পরীক্ষার্থী নুরুজ্জামান হামজা, রাকিব হোসেন প্রমুখ। পরে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেন, শিক্ষা উন্নয়নে অবিস্মরণীয় সাফল্যে অর্জন করেছে বর্তমান সরকার। নিরক্ষরমুক্ত দেশ নির্মাণে এ সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি শিক্ষা উন্নয়নে সবাইকে কাজ করার জন্য আহবান জানান।