জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। তাদেরকে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমধল গ্রামের মহরম আলী পুত্র শাহাদাত আলী, রমজান আলী ও শাহাদাত আলী পুত্র রুমেন মিয়া।
জগন্নাথপুর থানার এস আই আব্দুল কাদের, সাইফুল ইসলাম ও অভিজিত সিংহ’র নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন জানান, গ্রেফতারকৃতদের কে বৃহস্পতিবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
- সামসুদ্দিন সামাদ জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ অক্টোবর
- ছাতকে শিশুপুত্র অপহরণের চেষ্টা, স্বামী ও সতিনের বিরুদ্ধে থানায় অভিযোগ


