জগন্নাথপুরে ওয়ার্ড আ.লীগের সম্মেলন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় অলৈতলী বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাতের উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কয়েছের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড শফিকুল আলম।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারসম্যান আপ্তার উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল তাহিদ, সহ-সভাপতি সুন্দর উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন যুব লীগের আহবায়ক আখলাকুর রহমান, যুগ্ম আহবায়ক কয়ছর রশীদ প্রমুখ।