জগন্নাথপুরে ও জাউয়ায় জঙ্গিবাদ বিরোধী মিছিল সমাবেশ

সু.খবর রিপোর্ট
জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপত্বিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক  লীগের আহবায়ক ছালিক আহমদ ডনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দিলবর মিয়া, তাজউদ্দিন লিটন, আসাদ কৌরেশী, কয়েছ আহমদ, মখচ্ছুদ হক, শাহ শাহিন, জিয়া আহমদ, আকমল মিয়া, মোহাহির আলী সাবুল মিয়া, জয়নুল কৌরেশী, ফারুক আলী প্রমুখ।
এদিকে জাউয়াবাজারে ছাতক উপজেলা পরিষদ চেয়াম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের নেতৃত্বে জঙ্গিবাদ বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ছাতক উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজ আহমদের পরিচালনায় ও পারভেজ আহমদ রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, আজির উদ্দিন, লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, মামুন খাঁন, মোস্তাক আহমদ, খালেদ আহমদ, স্বপন দাস, রোম্মান আহমদ, তানিম আহমদ, ইমন, রেদোয়ান, রিয়াদ মিয়া, আবু মিয়া, সাইদ, হাসান, স্বজন, রাকিব, ইস্তাক আহমদ, রোপাই দেব, উপজেলা যুবলীগ নেতা আমতর আলী, লিমন মিয়া, রকিব মিয়া, একদিল মিয়া, আবুল মাল আবেল প্রমুখ ।