জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে নতুন করে আরেকজন নারী করোনায় মারা গেছেন। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ৪ জন, কলকলিয়া ইউনিয়নে ৪ জন, মিরপুর ইউনিয়নে ২ জন ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ২ জন।
শনিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে করোনা উপসর্গ নিয়ে গত শুক্রবার মারা গেছেন ফুলজান বিবি (৭০) নামের এক বৃদ্ধা। তিনি উপজেলার ঘোষগাঁও গ্রামের এখলাছ মিয়ার স্ত্রী। শনিবার ওই বৃদ্ধার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর রাত ১২টায় জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৪৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ৩৫৫ জন, মৃত্যুবরণ করছেন ৭ জন। ৭১ জন আছেন হোম আইসোলেশনে এবং ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
- নতুন করে করোনায় শনাক্ত ১০৬ জন
- বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটা একদিন বের হবে : প্রধানমন্ত্রী


